Thursday, 19 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

19 November 2026, 4:57 AM Tariqul দেখা হয়েছে: 30
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ • 19 November 2026, 4:57 AM

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।


উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় পরিবারসহ বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।


ওসি আরও জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।