সংবাদ শিরোনাম
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক সপ্তাহে শেয়ারবাজার থেকে উদাও প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন কমিশন গত ৪ জুন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে কিছুটা গতি ফিরেছিল। তবে সেই ইতিবাচক ধারা বেশিদিন স্থায়ী হয়নি। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে দেশের শেয়ারবাজার থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

গত এক মাস ধরে ধারাবাহিক দরপতনে বাজারে লোকসান গুনছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে কমে গেছে ৫ হাজার ৪২৯ কোটি ৭৭ লাখ টাকা।

শেয়ারবাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি ৭৯ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি ২ লাখ টাকায়। অর্থাৎ মাত্র এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৪২৯ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ০.৭৮ শতাংশ কম।

বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৭৫ পয়েন্ট থেকে বেড়ে গত ১৫ জুলাই ৫ হাজার ৯২৬ পয়েন্টে উঠেছিল। এরপর বাজারে উত্থানের গতি থেমে যায়। কিছুদিন সূচকে উত্থান-পতন থাকলেও গত ১১ আগস্টের পর থেকে টানা নিম্নমুখী প্রবণতায় রয়েছে বাজার। এতে ডিএসইএক্স নেমে এসেছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৭২ কোটি ৮৬ লাখ টাকা বা প্রায় ৯ শতাংশ।

সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরও কমেছে। এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বা ৩ শতাংশ কমে ৫ হাজার ৫১৫ পয়েন্টে নেমে এসেছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস কমেছে ৩৩ পয়েন্ট বা ৩ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা মোট প্রতিষ্ঠানের ১৫ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে ৩১০টি প্রতিষ্ঠানের বা ৮০ দশমিক ৩১ শতাংশের শেয়ারদর কমেছে। আর ১৬টি প্রতিষ্ঠানের বা ৪ দশমিক ১৪ শতাংশের দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ১৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩০৬ পয়েন্ট বা ২ শতাংশ কমে ১৪ হাজার ৮৬৭ পয়েন্টে নেমে এসেছে।

সপ্তাহ জুড়ে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।

ফলে দুই শেয়ারবাজারেই বিদায়ী সপ্তাহে দরপতনের দাপট ছিল স্পষ্ট। বিশেষ করে ডিএসইতে ৮০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় বিনিয়োগকারীদের লোকসান আরও বেড়েছে।

শেয়ার করুন: লিংক কপি করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

পতনের বৃত্তে পুঁজিবাজার

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয়ঃ প্রধান

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

এক সপ্তাহে শেয়ারবাজার থেকে উদাও প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি ট

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসই

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20