Tuesday, 17 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

আইনজীবীকে হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি শিশির মনিরের

17 November 2026, 4:46 PM New Admin দেখা হয়েছে: 32
আইনজীবীকে হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি শিশির মনিরের
নিজস্ব প্রতিবেদকঃ • 17 November 2026, 4:46 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।


সমাবেশে শিশির মনির বলেন, হামলার সময় অ্যাডভোকেট রঞ্জু বারবার নিজের পরিচয় দেওয়ার পরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে মারধর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


তিনি বলেন, এ ঘটনায় সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। তাই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।


সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।


তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হামলার শিকার হওয়ার পরও যদি অপরাধী পার পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে।


সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিনও রবিউল ইসলাম নয়নকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় জামায়াতপন্থী আরও কয়েকজন আইনজীবী বক্তব্য দেন।