Thursday, 12 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

ছাত্রশিবিরের প্রতি যে আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

12 November 2026, 6:30 AM Tariqul দেখা হয়েছে: 31
ছাত্রশিবিরের প্রতি যে আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব
নিজস্ব প্রতিবেদকঃ • 12 November 2026, 6:30 AM

বিএনপি সরকারকে প্রতিদিন সকাল-বিকাল দোষারোপ করার রাজনীতি পরিহার করে গঠনমূলক সমালোচনার পথে আসার জন্য ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি এবং ‘বট বাহিনীনির্ভর’ রাজনীতি পরিহার না করলে ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি উল্লেখ করেন, গত ১০ নভেম্বর ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের প্রায় ১৫ থেকে ২০টি মিছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠিত হয়েছে।


রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, সেদিন সাদিক কায়েমদের কেবল একটি মিছিলের মুখোমুখি হতে হয়েছে এবং তাতেই তাদের গুপ্ত ও বট বাহিনীনির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি ছাত্রশিবিরকে নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার পরামর্শ দেন এবং কথিত ‘ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া’ থেকে বেরিয়ে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


পোস্টের শেষাংশে ছাত্রদল সভাপতি লেখেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। তাই সরকারের গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানিয়ে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি থেকে সরে আসার জন্য ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান।