Friday, 13 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

13 November 2026, 6:08 AM Tariqul দেখা হয়েছে: 22
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
নিজস্ব প্রতিবেদকঃ • 13 November 2026, 6:08 AM


পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।


শুক্রবার (১৩ নভেম্বর) প্রতিনিধি দলটি সকালে রওয়ানা দিয়েছে। বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা।


বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।


উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 


এ ঘটনায় দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা করেছেন। আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দেওয়া হয়েছে।