রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
7 November 2026, 5:29 PM
Tariqul
দেখা হয়েছে: 2
নিজস্ব প্রতিবেদকঃ
•
7 November 2026, 5:29 PM
রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘বিহঙ্গ পরিবহন’-এর একটি বাসে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের চালক ও হেলপার দ্রুত সিট বা আসন সরিয়ে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে বাসটিকে অন্য স্থানে সরিয়ে নেয়। তবে আগুনটি নাশকতা নাকি কোনো যান্ত্রিক দুর্ঘটনা থেকে লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।