কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
12 November 2026, 6:53 AM
Tariqul
দেখা হয়েছে: 18
নিজস্ব প্রতিবেদকঃ
•
12 November 2026, 6:53 AM
কুমিল্লা জেলার বিভিন্ন থানায় দুই দিনের বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
তিনি জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে জেলা পুলিশের সব থানা ও সংশ্লিষ্ট ইউনিট সমন্বিতভাবে অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে ৫৬ জনকে গ্রেপ্তার করে। দুই দিনে মোট ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।