Sunday, 15 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
সারাদেশ

ওমরা যাওয়ার সুযোগে বিধবার বাড়ি দখলে নিল বিএনপির নেতা-কর্মীরা!

15 November 2026, 7:36 AM New Admin দেখা হয়েছে: 39
ওমরা যাওয়ার সুযোগে বিধবার বাড়ি দখলে নিল বিএনপির নেতা-কর্মীরা!
নিজস্ব প্রতিবেদকঃ • 15 November 2026, 7:36 AM

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার সুযোগে এক বিধবার বসতবাড়িতে ভাঙচুর, আসবাবপত্র লুটপাট এবং দুটি কক্ষ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই বিধবার বাড়ির দুটি কক্ষ দখল করে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের বড় মসজিদ এলাকায়।


অভিযুক্তরা হলেন একই এলাকার ইব্রাহিমের ছেলে রিপন ও সুমন।


স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাফিয়া বেগম প্রয়াত শাহজাহান মিয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছে তাঁর। সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। অভিযোগ, এই সুযোগে বাড়িতে কেউ না থাকার সময় তাঁর বসতঘরে ভাঙচুর চালানো হয় এবং ঘরের দুটি কক্ষ দখল করে নেওয়া হয়।


ওমরাহ শেষে দেশে ফিরে বাড়িতে গিয়ে মাফিয়া বেগম দেখতে পান, ঘরের তালা ভাঙা, আসবাবপত্র তছনছ করে বাইরে ফেলে রাখা হয়েছে। শুধু তাই নয়, ঘরের দুটি কক্ষ দখল করে সেখানে দেওয়াল নির্মাণ করা হয়েছে।


মাফিয়া বেগমের অভিযোগ, দুই মেয়ের বিয়ের খরচের জন্য দীর্ঘদিন ধরে আলমারিতে নগদ টাকা ও স্বর্ণালংকার জমিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু বাড়িতে ফিবিএনপির রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ


স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিপন ও সুমন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিধবা মাফিয়া বেগমের অনুপস্থিতিতে তাঁর বসতবাড়ির দুটি কক্ষ দখল করে নেজমির মালিকানা নিয়ে বিরোধ


স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, শাহজাহান মিয়া জীবিত থাকতেই বসতভিটার সাড়ে সাত শতক জমি ছোট ছেলের নামে সাব-কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। বাকি সম্পত্তি এখনো যৌথ মালিকানায় রয়েছে। তবে অভিযোগ, এসব বিষয় উপেক্ষা করে রিপন ও সুমন পেশিশক্তি প্রয়োগ করে বাড়ির দুটি কক্ষ দখল করে নিয়েছেন।


এ ঘটনায় মাফিয়া বেগম বাদী হয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।


ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।


তিনি আরও জানান, ঘটনাস্থলে অভিযুক্ত রিপনের চাচাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বিষয়টি পারিবারিকভাবে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে বসতবাড়ি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে মাফিয়া বেগম ও তাঁর সন্তানদের। দখল হওয়া কক্ষ উদ্ধার, লুট হওয়া মালামাল ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


একজন অসহায় বিধবার অনুপস্থিতিতে তাঁর বসতবাড়িতে এমন ঘটনা ঘটার অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার দাবি করেছে।